ভাইপো খুনে গ্রেপ্তার কাকা - The News Lion

ভাইপো খুনে গ্রেপ্তার কাকা


দি নিউজ লায়ন;   অবশেষে নিশংসভাবে ভাইপোকে খুনের দায়ে গ্রেপ্তার হলো গুণধর কাকা আনন্দ গোপাল গুঁই।   এক সপ্তাহ ধরে ফেরার থাকার পর এদিন বিকেল গ্রেপ্তার হয় সে। প্রসঙ্গত, দিন কয়েক আগে শিমুলিয়ায় পারিবারিক জমি সংক্রান্ত বিবাদে ধারালো অস্ত্র দিয়ে ভাইপো কপিল গুঁইকে (২১) খুন করে আনন্দগোপাল। কপিল ও আনন্দের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সমাধানের জন্য কপিলের পরিবার সালার থানা, স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিল।


 পঞ্চায়েতের হস্তক্ষেপে ঝামেলা মিটেও গিয়েছিল। কিন্তু পরে তা মানতে অস্বীকার করে আনন্দগোপাল। ওইদিন কাকা-ভাইপোর বচসা বাধে। নিকাশি নালা বুজিয়ে ধানবাহী গাড়ি নিয়ে আসতে গেলে কপিলকে  বাধা দেয় আনন্দগোপাল। সেই সময় দুই পরিবারের মধ্যে ফের বচসা শুরু হয়। কিন্তু অভিযোগ, আনন্দগোপাল নিজের বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে কপিলের বুকে বসিয়ে দেয়।


 তাতেই মৃত্যু হয় কপিলের। কপিলের বাবা রামকৃষ্ণ গুঁই বাধা দিতে গেলে তাঁরও গলায় ও হাতে কোপ মারে অভিযুক্ত। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল আনন্দগোপাল। ওই ঘটনার পর আত্মগোপন করে থাকে আনন্দ গোপাল। তারপরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে তাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.