ফের বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলো ঘর ছাড়া বিজেপি কর্মীরা - The News Lion

ফের বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলো ঘর ছাড়া বিজেপি কর্মীরা

 


দি নিউজ লায়ন;   রাজনৈতিক বিভেদ ভুলে ঘরছাড়া বিজেপির কর্মী-সমর্থকদের ঘরে ফেরাতে এগিয়ে এলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই ভাতার থানার নবাবনগর গ্রামের বেশকিছু বিজেপি নেতাকর্মীরা ঘরছাড়া হয়ে যান। তারা বিভিন্ন জায়গায় কেউ আত্মীয়বাড়ি কেউ পরিচিত কারও বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন।


 পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলা পুলিস আধিকারিকের উপস্থিতিতে ভাতার থানায় প্রশাসনিক বৈঠক হয়েছিল। রাজনৈতিক কারনে ঘরছাড়াদের ঘরে ফেরানোর বিষয় নিয়ে। বিধায়ক জানান ওই বৈঠকেই তিনি পুলিশকে কথা দেন ঘরছাড়াদের বাড়ি ফেরানোর বিষয়ে তিনি উদ্যোগী হবেন। বাস্তবেও ঘরছাড়াদের ঘরে ফেরানোর বিষয়ে বিধায়ক উদ্যোগী হওয়ায় খুশি বিজেপি কর্মীরা। এদিন প্রায় ২৫ জন বিজেপি কর্মী  নবাবনগরে বাড়ি ফেরেন। 

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.