স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী - The News Lion

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী

 


দি নিউজ লায়ন;  বর্ধমানে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী । ধৃতের নাম প্রবীর পাল। বর্ধমান শহরের রথতলা এলাকায় তার বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়িতে সঙ্গীতা পাল (২৪)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার সুভাষগ্রাম নতুনপল্লির বাবুইপাড়ায় তাঁর বাপেরবাড়ি। 


বছর আটেক আগে তাঁর সঙ্গে রেজিস্ট্রি করে প্রবীর পালের বিয়ে হয়েছিল। বিয়েতে চাহিদামতো পণ দেওয়া হয়েছিল। সঙ্গীতার একটি ছেলেও আছে। ছেলের জন্মের পর তাঁকে বাপেরবাড়ি থেকে আরও ৫০ হাজার টাকা আনার জন্য চাপ দেওয়া হয়। তা দিতে না পারায় শ্বশুরবাড়িতে তাঁর উপর নির্যাতন শুরু হয়। স্বামী মাঝেমধ্যেই রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাঁকে মারধর করত। 


অত্যাচার সহ্য করতে না পেরে তিনি কিছুদিন আগে বাপেরবাড়িতে চলে যান। অত্যাচার বন্ধের প্রতিশ্রুতি দিয়ে দিনকয়েক আগে তাঁকে ফিরিয়ে আনে স্বামী। শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে তাঁর মেয়ে আত্মহত্যায় বাধ্য হয়েছে বলে পুলিসের কাছে অভিযোগে জানিয়েছেন তারাপদ নস্কর। এরপরই শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ২৪ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.