প্রচুর পরিমাণ সোনার গয়না সহ গ্রেপ্তার বিহারের এক বাসিন্দা - The News Lion

প্রচুর পরিমাণ সোনার গয়না সহ গ্রেপ্তার বিহারের এক বাসিন্দা


দি নিউজ লায়ন;   প্রচুর পরিমাণ সোনার গয়না সহ বর্ধমান জিআরপির হাতে গ্রেপ্তার বিহারের এক বাসিন্দা। ধৃতের নাম নীরজ কুমার। বিহারের আরা টাউন থানার রামগাদিয়া কলোনিতে তার বাড়ি। জিআরপি জানিয়েছে, শুক্রবার রাতে নেতাজি স্পেশাল এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামড়ায় ছিল নীরজ।


 তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিআরপির হাওড়া ডিভিশনের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে থাকা একটি কালো রংয়ের পিঠব্যাগ থেকে পুরানো কাগজে মোড়া ৮৪টি সোনার চুড়ি মেলে। সোনার গয়নার বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় জিআরপি তাকে গ্রেপ্তার করে। ট্রেনটি বর্ধমান স্টেশনে পৌঁছালে তাকে বর্ধমান জিআরপির হাতে তুলে দেওয়া হয়। 


উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৪৭৪.৯৪০ গ্রাম। সোনা উদ্ধার হওয়ার বিষয়ে আয়কর দপ্তরকে চিঠি দিয়েছে জিআরপি। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া গয়না ধৃতের বলে দাবি করেন তার আইনজীবী। এ সংক্রান্ত নথিপত্রও তিনি আদালতে দেখান। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ধৃতকে সোমবার ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.