দাসপুরে মৃত গৃহবধূর দেহ শ্বশুরবাড়িতে ফেলে গেলেন মৃতার বাপের বাড়ির লোক
দি নিউজ লায়ন; শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত্যু হয়েছে গৃহবধূর এই অভিযোগ তুলে তাঁর মৃতদেহ টি শ্বশুরবাড়ির উঠোনে ফেলে গেলেন বাপের বাড়ির লোকেরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামের। শরীরে একাধিক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় গীতা সাঁতরাকে (৩২) । সেখানে তাঁর মৃত্যুর পর রবিবার ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ শ্বশুরবাড়িতে নিয়ে আসেন তাঁরা। ঘটনার পর থেকেই পলাতক স্বামী তপন সাঁতরা সহ শ্বশুরবাড়ির লোকজন।
মৃতার দুই নাবালিকা মেয়ে রয়েছে ।মৃতার উপর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা নিয়মিত অত্যাচার করত বলে তার বাবার বাড়ির লোকেদের অভিযোগ। স্বামীর অত্যাচারের ফলে তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন ।কিন্তু তাঁর মৃতদেহ নিয়ে আসার সময় তার শ্বশুর বাড়িতেও কেউ ছিল না। যার ফলে শ্বশুর বাড়ির উঠোনে মৃতদেহটি রেখে দিয়ে যায় তার বাবার বাড়ির লোকেরা। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীরা মৃতের বাবার বাড়ির পক্ষ অবলম্বন করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। গ্রামবাসীরা মৃতার স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকদের গ্রেপ্তার করার দাবি জানান। তবে মৃতদেহটি তার শ্বশুর বাড়ির উঠোনে রয়েছে ।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দাসপুর থানার পুলিশ। গ্রামবাসীদের সাথে ও মৃতের বাবার বাড়ির লোকেদের সাথে আলোচনা করে মৃতদেহটি সৎকার করার জন্য পুলিশ উদ্যোগ গ্রহণ করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
Post a Comment