লাভপুর ও নলহাটিতে সেতু পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল দুই - The News Lion

লাভপুর ও নলহাটিতে সেতু পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল দুই

 


দি নিউজ লায়ন;  ভারী বর্ষণ যার জেরে বীরভূমের নদী গুলি ইতিমধ্যে ফুলে-ফেঁপে উঠেছে , ইতিমধ্যে বেশ কয়েকটি নদীর জল বেড়ে যাওয়ায় ভেসে গেছে, রবিবার বীরভূমের লাভপুর ও নলহাটি থানা এলাকায় সেতু পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেলো দুই ব্যাক্তি , লাভপুর থানা সূএে জানা যাচ্ছে , সুবলপুর গ্রামের বাসিন্দা খেরাপ মাড্ডি বক্রেশ্বর নদীর উপর অস্থায়ী সেতু পারাপার করতে গিয়ে পা হড়কে নদীতে পড়ে যায় , জলের গতিবেগ বেশী থাকায় ভেসে যায় ওই ব্যাক্তি । 


খবর ঘটনাস্থলে ছুটে আসে লাভপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা সদস্যরা , খবর পাওয়া অবধি বিপর্যয় মোকাবিলা সদস্যরা বোট নিয়ে তলিয়ে যাওয়া ব্যক্তির তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে নলহাটি থানার সোনারকুন্ডু গ্রামের বাসিন্দা  অজিত লেট  নামে এক ব্যক্তি আজ দুপুরে ব্রাহ্মণী নদী তে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নলহাটি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা সদস্যরা, চার  ঘণ্টা ধরে তল্লাশি করার পর , ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। 


পরে ময়নাতদন্তের জন্য অজিত নেটের মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। বীরভূম জেলার জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, বীরভূম জেলার হাজার উনিশ টি ব্লকে ব্লক প্রশাসনের তরফে গ্রামের মানুষের উদ্দেশ্যে মাইকিং করে ঘোষণা করে দেওয়া হচ্ছে ,ভারী বৃষ্টিপাত যেন বাড়ি থেকে বাইরে না যায় সাধারণ মানুষ। এই সময় অস্থায়ী সেতুদিয়ে যেন মানুষ পারাপার না করে সেই বিষয়ক সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.