জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা সহ চার জেলা পরিষদ সদস্য তৃণমূলে - The News Lion

জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা সহ চার জেলা পরিষদ সদস্য তৃণমূলে

 


দি নিউজ লায়ন;    শনিবার একটি যোগদান অনুষ্ঠানে জেলা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির অজিত বাউরি সহ গেরুয়া শিবির ও কংগ্রেস মিলিয়ে জেলা পরিষদের মোট চার সদস্য  তাদের কয়েক-শো কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন জেলা পরিষদের চার সদস্য বিজেপির অজিত বাউরি, মানিকচাঁদ কুমার ও কংগ্রেসের রাজীব সাহু, তনুশ্রী বাউরি  যোগদান করেন।


 সেই সঙ্গে এদিন তৃণমূলে যোগদান করেন পুরুলিয়া বিধানসভার কংগ্রেসের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও এদিন একাধিক কংগ্রেস নেতা তৃণমুলে যোগদান করেন। এদিন তৃণমুলে যোগদেওয়া নেতা কর্মীদের গলায় উত্তরীয় ও হাতে ব্যাজ দিয়ে আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচার ও পূর্ত বিভাগের মন্ত্রী মলয় ঘটক, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা দলের কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়ের,রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা তৃণমূল। 


সভাপতি  গুরুপদ টুডু, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন সহ অন্যান্যরা।  এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, " তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে যে বিশাল সাফল্য মিলেছে। সেই সাফল্যের কারণে পুরুলিয়ায় বিরোধী শিবিরে আজ বড়সড় ভাঙন হলোl  পুরুলিয়া জেলা পরিষদের বাকি বিরোধী সদস্যরাও খুব শীঘ্রই তৃণমূলে আসবেনl" এদিনের যোগদানের ফলে পুরুলিয়া জেলা পরিষদের তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাড়াল ৩২। 


পুরুলিয়া জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৩৮ টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়ী হয় ২৬ টি আসনে।  বিজেপি পায় ন'টি।তিনটি আসন পায় কংগ্রেস। সেই পঞ্চায়েত ভোট প্রক্রিয়া মিটে গেলে রঘুনাথপুর দু' নম্বর ব্লক এলাকার জেলা পরিষদ সদস্য লিপিকা বন্দ্যোপাধ্যায় ও বাঘমুন্ডি ব্লকের আরেক জেলা পরিষদ সদস্য সুবোধ কুমার তৃণমূলে যোগদান করেন।  সেই সময়ে তৃণমুলে সংখ্যা বেড়ে হয়েছিল ২৮ টি। এদিনের যোগদানের ফলে পুরুলিয়া জেলা পরিষদের তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২টি। আর বিজেপির আসন সংখ্যা কমে দাড়াল পাঁচ ও  কংগ্রেসের দখলে থাকলো একটি আসন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.