ঘাটালে আত্মঘাতি ধান ব্যবসায়ীর মৃতদেহ ঘিরে পাওনাদার দের বিক্ষোভ
দি নিউজ লায়ন; ঘাটালে এক ধান ব্যবসায়ীর মৃতদেহ ঘিরে পাওনা দার দের বিক্ষোভ।পাওনার টাকা না মিললে তুলতে দেওয়া হবেনা মৃতদেহ, ঘটনায় চরম উত্তেজনা । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও মৃতদেহ উদ্ধার করে ঘাটাল হাসপাতালের মর্গে ময়না তদন্তের পাঠায় । জানাযায় যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার সিংহডাঙ্গা এলাকার ধান ব্যবসায়ী বিশ্বজিৎ চক্রবর্তী বিষ খেয়ে আত্মহত্যা করে ।
আর তা জানতে পেরে ব্যবসায়ীর বাড়িতে শনিবার সকালে পাওনাদার একাধিক কৃষক পোঁছে য়ায় । এমনকি তারা মৃতদেহ আগলে রেখে বিক্ষোভ দেখায়। কৃষক দের দাবি তারা ধান বিক্রি করেছে ওই ব্যবসায়ীকে। তারা সকলেই ওই ব্যাক্তির কাছে টাকা পায়, ওই ব্যবসায়ী মারা যাওয়ার কারণে তারা টাকা পাবে কিভাবে, সেই জন্যই তারা মৃতদেহ আগলে রেখে বিক্ষোভ দেখাতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ। যদিও ঘাটাল থানার পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষণের চেষ্টায় মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যদিও মৃতের পরিবারের দাবি ধান ব্যবসাতে প্রচুর আর্থিক ক্ষতি হয়ে গিয়েছিল। প্রচুর টাকা ঋণ হয়ে য়াওয়ায় মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment