গত বিধানসভা নির্বাচনে দল বিরোধী কাজ করার অভিযোগে বহিষ্কার 13 নেতা - The News Lion

গত বিধানসভা নির্বাচনে দল বিরোধী কাজ করার অভিযোগে বহিষ্কার 13 নেতা



দি নিউজ লায়ন;   দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এক সাথে 13 জন নেতাকে বহিষ্কারের ঘোষণা করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে গত বিধানসভা নির্বাচনে দল বিরোধী কাজ করার অভিযোগ উঠেছে।  দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল ২ এ ব্লক কমিটির বৈঠক হয়।


সেখানে দলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ সহ ব্লক নেতৃত্ব, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে সদ্য সমাপ্ত নির্বাচনে পরাজয়ের কারণ, আগামী উপ নির্বাচনের প্রস্তুতি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে ভোটে দলের ক্ষতি করতে যারা বিজেপিকে সাহায্য করেছিলেন তাঁদের ১৩ জনকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


ওই বহিষ্কার নেতাদের মধ্যে রয়েছেন নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সুধীর বিশ্বাস, বরুণ ঘোষ, সুরেন্দ্রনাথ বর্মণ, বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আবু তাহের শেখ, সুশান্ত বর্মণ, কিশামত দশ গ্রামের রাকেশ বর্মণ, সুশান্ত দাস ভক্ত, লক্ষিকান্ত বর্মণ, বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চন্দন কুমার রায়, বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিমল চন্দ্র বর্মণ, বিপুল চন্দ্র বর্মণ, কমল বর্মণ ও তমোজিৎ মিঁয়া রয়েছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.