সংক্রমণ ঠেকাতে এবার গ্রামে গ্রামে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর - The News Lion

সংক্রমণ ঠেকাতে এবার গ্রামে গ্রামে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর


দি নিউজ লায়ন   করোনা ঠেকাতে এবার গ্রামে গ্রামে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল মালদা জেলা স্বাস্থ্য দপ্তর। এমনকি প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে দিয়ে যাওয়া বিভিন্ন বয়স্ক টোটো চালক এবং যাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হলো পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । শুক্রবার সকাল থেকেই সাহাপুর গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে করোণা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয় সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে।


 বাড়ির পাশে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে জানতে পেরে উচ্ছ্বাসিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য,  এরকমভাবে যদি বাড়ির আশেপাশে উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করোনার ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না এবং হয়রানির শিকার হতে হবে না। এক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ গ্রামবাসীদের সুবিধা হয়ে যাবে। এদিন সকালে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের উপ-স্বাস্থ্যকেন্দ্রের করোনার ভ্যাকসিন দেওয়া হয় ৪৫ বছর বয়সী উর্দ্ধ মানুষদের ।


 এমনকি ওই উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে দিয়ে যানবাহনে যাওয়া বেশ কিছু বয়স্ক মানুষদের রাস্তায় থামিয়েও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে স্বাস্থ্যকর্মীরা। আর এই কর্মসূচিতে বেজায় খুশি হয়েছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। সাহাপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সুশান্ত কুন্ডু জানিয়েছেন,  বাড়ির পাশে যদি করোনার ভ্যাকসিন মানুষেরা অতি সহজেই পেয়ে যায়, তাহলে আর হয়রানির শিকার হতে হবে না। দীর্ঘক্ষন লম্বা লাইনে ও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে গিয়ে দাঁড়াতে হবে না । 


মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই বিভিন্ন গ্রামের পাড়ায়, পাড়ায় করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তর । এমনকি যারা প্রতিবন্ধী রয়েছেন, সেই সব মানুষদের বাড়িতে গিয়েও করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.