মিট স্টেক তৈরির ঘরোয়া রেসিপি
দি নিউজ লায়ন;
উপকরণঃ
৪টি মাংসের পিস (সলিড মাংস হলে ভালো হয়)
১/৪ কাপ গোলমরিচ,
৩ চা চামচ লেবুর রস,
১ টেবিল চামচ আদা বাটা,
১ চা চামচ রসুন বাটা,
১/২ চা চামচ ভিনেগার,
লবণ স্বাদমতো,
৩ টেবিল চামচ অয়েস্টার সস,
তেল ৪/৫ টেবিল চামচ।
পদ্ধতিঃ
মাংসের পিসগুলি ছুড়ি দিয়ে অল্প কেঁটে নিন। গোলমরিচ হামান দিস্তায় গুঁড়ো করে আলাদা করে রাখুন। গোলমরিচ ও তেল বাদে সব উপকরণ একসাথে মিশিয়ে এতে মাংস মেরিনেট করে রাখুন ২০-৩০ মিনিট। এরপর একটি প্লেটে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে এতে মাংসের টুকরো বিছিয়ে নিয়ে হাত দিয়ে চাপ দিন। মাংসের অপর পিঠেও একইভাবে গোলমরিচ লাগিয়ে নিন। একটি স্টেক প্যান অথবা মোটা তলার ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে গরম করে নিন।
তেল গরম হলে এতে স্টেকের টুকরো দিয়ে দিন। ওভেনের আঁচ কমিয়ে ভাজতে থাকুন। বেশি আঁচ হলে ভেতরের রস শুকিয়ে যাবে। মাঝে মাঝে স্টেকের উপরে তেল ব্রাশ করে দিন। এভাবে এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টিয়ে ভেজে নিন। যদি মাইক্রো ওভেনে করতে চান তাহলে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি হিট ওভেনে দিয়ে দিন। ৩০ মিনিট এক পাশ রান্না করে অপর পাশ আরো ৩০ মিনিট রেধে নামিয়ে নিন। এবার ঘরে বসেই রেঁস্তোরার মজা নিন।

Post a Comment