জামালপুরে সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার - The News Lion

জামালপুরে সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার

 


দি নিউজ লায়ন;     সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের জামালপুরে। 'গদ্দার' ও 'বেইমান' অ্যাখ্যা দিয়ে নেত্রীর কাছে তাঁকে দলে না নেওয়া আর্জি জানালেন তৃণমূলকর্মীরা।  ভোটের আগে মেদিনীপুরের অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন বর্ধমান পূর্বের তত্‍কালীন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। কিন্তু এখন তিনিও অন্যান্যদের মতো বেসুরো।


এদিন সকালে নুড়ি মোড়, আমতা মোড়-সহ জামালপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল পোস্টার। পোস্টারে লেখা, ' বর্ধমানের পূর্বের সাংসদ সুনীল কুমার মণ্ডল ভোটের জৌগ্রামে এসে তৃণমূলনেত্রীকে কুশ্রী ভাষায় আক্রমণ ও তৃণমূল দলকে চোরেদের দল বলে অ্য়াখ্যা দিয়েছিলেন। এলাকার সাধারণ তৃণমূল কর্মীদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ ওই বেহায়া গদ্দারকে সাংসদকে দলে ফেরাবেন না'।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.