দোতলা বাড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে মৃত ১
দি নিউজ লায়ন; গত বুধবার দোতলা বাড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন দেগঙ্গার বেড়াচাপার বি ডি ও অফিস পাড়ার বাসিন্দা লক্ষিকান্ত ঘোষ। টানা দুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে তার মৃত্যু হয় ৫৮ বছরের লক্ষিকান্তর।তিনি রাজ্য সরকারের পি ডব্লিউ ডি দপ্তরের কর্মী ছিলেন।
পরিবার সুত্রে জানা গেছে দোতলা ঘরের দেওয়ালে একটা ছিদ্র করে এসি মেশিনের পাইপ লাইন ঢোকানো হয়েছিল।সেই ছিদ্র দিয়ে বর্ষার জল ঢুকছিল।গত বুধবার একটা মইয়ের উপরে উঠে দোতলা ঘরের দেওয়ালের ছিদ্রটা বালি, সিমেন্ট দিয়ে নিজেই বন্ধ করার চেষ্টা করেছিলেন।কিন্তু মই থেকে অসাবধানবশত পা পিছলে লক্ষিকান্ত নিচে পড়ে যান।কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন তিনি।এদিন সকালেই তার মৃত্যু হয়েছে।

Post a Comment