বিজেপি কর্মীর বাড়ি থেকে দুই ব্যাগ তাজা বোমা উদ্ধার
দি নিউজ লায়ন; বিজেপি কর্মীর বাড়ি থেকে দুই ব্যাগ তাজা বোমা উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ বৃন্দাখালি পঞ্চায়েতের খুটিবেড়িয়া গ্রাম এলাকা থেকে এই বোমা উদ্ধার করে। ঘটনাস্থলে যায় বারুইপুর এস ডিপিও ও থানার আই সি। এলাকার পঞ্চায়েত সদস্য শশধর মাঝি বলেন, বিজেপি কর্মীর সূর্য দাসের বাড়ি থেকে এই বোমা পাওয়া যায়। ব্যাগে কিছু ৫০০ টাকার নোট ছিল।
এর আগে গত রবিবার প্রফুল্ল মন্ডল বলে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল। ঘটনায় তিনজন আহতও হয়। তারপরে এই বোমা উদ্ধারের এর জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই বিজেপি কর্মী ভোটের ফলাফলের পর থেকেই বাড়ি ছাড়া রয়েছে। বারুইপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেন, কোথাও নাটক করে বাড়ি ছাড়া দেখাচ্ছে। ওই বিজেপি কর্মী নিজেই বোমা রেখে পালিয়েছে। পুলিশ দোষীদের খুঁজে বার করুক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা বোমা রেখেছে তা পুলিশ খতিয়ে দেখছে।

Post a Comment