বাড়ির ছাদ থেকে পড়ে মৃত যুবক
দি নিউজ লায়ন; বুধবার রাতে শ্যামপুর থানার ডিহিমন্ডল ঘাটের মোল্লার হাটে বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সুনির্মল প্রামানিক (৩০) । শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনা সম্পর্কে মৃত যুবকের দাদা সুকমল প্রামাণিক জানান বুধবার রাত ১২ টা ৩০ নাগাদ আচমকা বাড়ির পাশে একটা আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখি ভাই পড়ে আছে। পরে তাকে স্থানীয় কমলপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

Post a Comment