জন বার্লার পর এবার সৌমিত্র খাঁ-র মুখে বাংলা ভাগের কথা - The News Lion

জন বার্লার পর এবার সৌমিত্র খাঁ-র মুখে বাংলা ভাগের কথা

 

দি নিউজ লায়ন;  জন বার্লার পর এবার সৌমিত্র খাঁ। উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহল- ফের আরো এক ভাজপা সাংসদের মুখে বাংলা ভাগের কথা। সোমবার সৌমিত্র দাবি করেন, এলাকার মানুষের উন্নয়নের জন‍্য পৃথক জঙ্গলমহল রাজ্যের প্রয়োজন। বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসাসনসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে ১৮০৩-১৮৩২ পর্যন্ত যে পৃথক জঙ্গলমহল জেলা ছিল, সেটিকেই বাংলা থেকে পৃথক করে আলাদা রাজ্য করা হোক।


ভাজপা সংসদের আরো যুক্তি, মানুষের চাকরির জন্য, উন্নয়নের জন্য আমরা জঙ্গলমহল রাজ্যের দাবি তুলতেই পারি। এটা কোনও রাজ্যের বিরুদ্ধে নয়। মণিপুর-মিজোরাম আছে, তারা ডেভেলপমেন্ট করছে। সৌমিত্র-র দাবির পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'দায়িত্ব জ্ঞানহীন প্রচারমুখী মন্তব্য। ঝাড়গ্রাম সহ যে জেলার নাম সৌমিত্র খাঁ বললেন সেখানে গোহারা হেরেছে বিজেপি। এটা বিজেপির গেম প্ল্যান। হার মানতে পারছে না। 


ওরা এখন টুকরে টুকরে ফর্মুলা নিয়ে রাজনৈতিক চক্রান্ত করছে। তৃণমূলের আরো অভিযোগ এই ধরনের মন্তব্যের ফলে রাজ্যের সার্বিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা তুলতে পারে। তৃণমূল সরকারের আমলে জঙ্গল মহলে ব্যাপক উন্নতি হয়েছে মাওবাদী সমস্যা নেই এই পরিস্থিতিতে বিজেপি চাইছে যে কোন প্রকারে জঙ্গলমহল কে উত্তপ্ত করতে একই রকম ভাবে তারা চাইছে উত্তরবঙ্গ কেও অশান্ত করতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.