নৌকায় চেপে দীপাঞ্চলে ভ্যাকসিন - The News Lion

নৌকায় চেপে দীপাঞ্চলে ভ্যাকসিন


দি নিউজ লায়ন;   পরিকল্পনা ছিল হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা প্রবীনদের ভ্যাকসিন দেবেন। কিন্তু শনিবার ডিভিসির ছাড়া জলের তোড়ে মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা তিনটি বাঁশের সেতু ভেঙে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়ে ছিলেন দ্বীপাঞ্চলের প্রবীণ ব্যক্তিরা। কিভাবে স্বাস্থ্যকর্মীরা গ্রামে পৌঁছে তাদের ভ্যাকসিন দেবেন সেই চিন্তায় রাতের ঘুম উড়েছিল প্রবীনদের। আর গ্রামের মানুষদের চিন্তা দূর করতে এগিয়ে এলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। মূলত তার উদ্যোগে সোমবার সকালে বিশেষ নৌকায় চেপে স্বাস্থ্যকর্মীরা গ্রামে গিয়ে ৫০ জন প্রবীণ ব্যক্তি কে ভ্যাকসিন দিলেন। পাশাপাশি এদিন স্বাস্থ্যকর্মীরা বাসিন্দাদের করোনা পরীক্ষা ও করেন।


বিধায়ক সুকান্ত পাল জানান আমতা বিধানসভা এলাকার প্রবীণ নাগরিকদের দুয়ারে ভ্যাকসিন প্রকল্প চালু করার পরিকল্পনা করেছি। প্রথমে দ্বীপাঞ্চল ভাটুরা গ্রামের প্রবীনদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা থাকলেও শনিবার আচমকা বাঁশের সেতু ভেঙে যাওয়ায় স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের একটা সমস্যা তৈরি হয়েছিল। যদিও করোনার এই সময়টা মাথায় রেখে এবং এলাকার মানুষদের স্বার্থে নৌকার মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের গ্রামে পাঠিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। তিনি জানান বিধানসভার প্রতিটি অঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেবেন।


অন্যদিকে বিধায়কের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাদের মতে বাঁশের সেতু ভেঙে যাওয়ায় একটা সমস্যা তৈরি হয়েছিল বিধায়ক সেই সমস্যা দূর করা গ্রামের মানুষ নিশ্চিন্ত বোধ করছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.