শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অক্সিজেন প্লান্টের কাজ শুরু - The News Lion

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অক্সিজেন প্লান্টের কাজ শুরু

 


দি নিউজ লায়ন;  করনা আক্রান্ত রোগীর ক্ষেত্রেই পজেটিভ রিপোর্ট পাওয়ার সাথে সাথেই অক্সিজেন স্যাচুরেশন মাত্রা কমে যাওয়া, ফলে রোগীকে নিয়মিত অক্সিজেন যোগানোর ফল স্বরূপ চাহিদা বাড়তে থাকে। মফস্বল জেলাগুলিতে অক্সিজেন উৎপাদনকারী কোনো সংস্থা, না থাকলেও হাওড়া, শ্রীরামপুর এবং রাজ্যের অন্য প্রান্তের অক্সিজেন নিয়মিত পরিষেবা দিতে থাকলো বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে।


 কিন্তু পূর্ববর্তী সর্তকতা হিসেবে সরকারও সিদ্ধান্ত নিলো বিভিন্ন, হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্লান্ট তৈরির। ইতিমধ্যেই, জেলায় কল্যাণীতে দুটি নবদ্দীপ এবং তেহটটো তে একটি করে অক্সিজেন প্লান্টের প্রস্তুতি চূড়ান্ত পর্যায় শেষ হয়েছে, যদিও তা চালু করতে বেশ খানিকটা সময় লাগছে বলেই জানা যায় স্বাস্থ্য দপ্তর সূত্রে।


আজ নদীয়ার শান্তিপুরে দেখা গেলো, জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি, শান্তিপুর হাসপাতালে সুপারেনটেনডেন্ট তারক বর্মনকে এই অক্সিজেন প্লান্ট তৈরির স্থান নির্বাচন এবং সেই সংক্রান্ত নানান ব্যবস্থা নিতে। তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই মূল হাসপাতাল পার্শস্ত পরিত্যক্ত একটি জমিতে মুল প্ল্যান্টটি বসানো হবে, এবং একটি অস্থায়ী ভবনও নির্মাণ করা হবে আপাতত। এবং উৎপাদিত এই স্থান থেকে উৎপাদিত অক্সিজেন শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি থাকা পেশেন্টের বেডের পাশে পৌঁছাবে পাইপ লাইনের মাধ্যমে। সমগ্র কাজটি এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলেই তিনি আশা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.