করোনা র তৃতীয় ঢেউ এর জন্য প্রস্তুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিকু ও পিকু ওয়ার্ড  - The News Lion

করোনা র তৃতীয় ঢেউ এর জন্য প্রস্তুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিকু ও পিকু ওয়ার্ড 


দি নিউজ লায়ন;    করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই তা মোকাবিলার  প্রস্তুতি নিয়ে রাখছে মেদিনীপুর মেডিক্যাল কলেজও হাসপাতাল কর্তৃপক্ষ। করোনার তৃতীয় ঢেউ এ ভয় বেশি শিশুদের । তাই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রেডিয়াটিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বা ' পিকু ' এবং নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বা ' নিকু ' প্রস্তুত রাখা হয়েছে।


 শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানান , এমনি সাধারণ ভাবে শিশু বিভাগের শয্যা ছাড়াও আরো দুটি শিশুদের কোভিড ওয়ার্ড করা হয়েছে। এই দুটিতে ১২ টি করে শয্যা রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে  পরে তা বাড়ানো হতে পারে। উল্লেখ করা যায় যে করোনার দ্বিতীয় ঢেউ এ বেসামাল অবস্থা গোটা দেশের ।


তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তাই রাজ্য সরকার করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে তা মোকাবিলা করার জন্য হাসপাতালগুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে বলে জানালেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পঞ্চানন কুন্ডু ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.