সুন্দরবনে ম্যানগ্রোভ রোপণ
দি নিউজ লায়ন; বিশ্ব পরিবেশ দিবসে বাড়ির সমস্ত মহিলারা রান্নাবান্না সেরে নিজেরা কোমড় বেঁধে নেমে পড়ল নদীর চরে ম্যানগ্রোভ চারা গাছ রোপণের কাজে।শনিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের বিদ্যাসাগর পল্লী,ঝড়খালি তিন নম্বর এলাকায় ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে প্রায় একশো জন প্রমীলা বাহিনী সকাল সকাল বিদ্যাধরী নদীর চরে নেমে পড়লেন ম্যানগ্রোভ চারা গাছ রোপণে।
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরী, কেওড়া, বাইন, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করে।সুন্দরবনের বুকে বিগত বছর গুলিতে একের পর এক আয়লা, বুলবুল, ফণি, আমফানের মতন ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ে।অপর দিকে গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সুন্দরবনের বিস্তীর্ন এলাকা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে।
ফলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল সুন্দরবনবাসী।আর সুন্দরবনকে বাঁচাতে কোমড় বেঁধে নেমে পড়ল প্রমীলা বাহিনী।একদিকে যেমন রান্নাঘর সামলাচ্ছেন,অন্য দিকে নদী বাঁধ,প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে নদীর চরে ম্যানগ্রোভ চারা গাছ রোপণ করছে।১৯৭৩ সালে ৫ জুন জাতি সংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা দেয়।
১৯৭৪ সাল থেকে প্রতি বছর দিনটি বিশ্ব ব্যাপি পালিত হয়ে আসছে।আসলে একবিংশ শতাব্দীতে মানব সভ্যতা বুঝতে পারছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা অতিমারির পড়া মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তাই বিশ্বের বুকে প্রকৃতির অবদান বোঝাইতে বিশ্ব পরিবেশ দিনটা পালন করা হয়।চলছে পরিবেশ নিয়ে সচেতন বৃদ্ধির কাজ বহু বছর ধরে।
আর প্রাকৃতিক সম্পদ সুন্দরবন কে বাঁচাতে এগিয়ে এলো সুন্দরবনের প্রমীলা বাহিনী।প্রমীলা বাহির অঞ্জনা হালদার,বিদ্যাধরী রায়, ঝর্না মজুমদার জানান বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাহিনীর উদ্যোগে নদী বাঁধ ও সুন্দরবন কে বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কয়েক হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা গাছ রোপণ করা হল।আগামী দিনে এই কয়েকশো প্রমীলা বাহিনী সুন্দরবনের নদীর চর গুলিতে আরও বেশি করে ম্যানগ্রোভের চারা গাছ রোপণ করা হবে।

Post a Comment