উদয়নারায়নপুরে বন্যার আশঙ্কা - The News Lion

উদয়নারায়নপুরে বন্যার আশঙ্কা

 


দি নিউজ লায়ন;   উদয়নারায়নপুরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা প্রতিরোধে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে উদয়নারায়নপুরে যান হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। এদিন তিনি নদী তীরবর্তী বাঁধ পরিদর্শন করেন পাশাপাশি একটি জরুরী প্রশাসনিক বৈঠক করেন। এদিনের এই বৈঠকের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।


সেচ দপ্তর সূত্রে খবর উদয়নারায়নপুরের ১৫ টি জায়গায় বাঁধ বিপদজনক অবস্থায় আছে। প্রতিবছর এইসব নিচু জায়গা থেকে জল ঢুকে প্লাবিত হয় উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। সেচ দপ্তর সূত্রে খবর বৃষ্টির পাশাপাশি শুক্রবার ডিভিসি ৭০ হাজার কিউসেক জল ছেড়েছে। শনিবার বিকেলের পর সেই জল উদয়নারায়ণপুরের দামোদরের পৌঁছে যাবে। ফলে কানায় কানায় থেকে যাবে নদীর জল। সেচ দপ্তরের আধিকারিকরা জানান ইতিমধ্যে আমরা ১০ টি জায়গা চিহ্নিত করে বালির বস্তা ফেলে বাঁধ উঁচু করার চেষ্টা করেছি। এছাড়াও সেচ দপ্তরের আধিকারিকরা এবং কর্মীরা সারারাত বাঁধ পাহারা দেবেন।


উদয়নারায়নপুরে বন্যা পরিস্থিতি সম্পর্কে বিধায়ক সমীর পাঁজা জানান যেভাবে ডিভিসি জল ছাড়ছে তার উপর ঝাড়খন্ডে বৃষ্টি হচ্ছে তাতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি জানান নদীর জল বেড়ে গেলে ঘোলা মসজিদ তলা, হোদল পঞ্চানন তলা, হরিহরপুর, কুরচী,সেনপুর, জয়নগর, আখনা, মনসুকা প্রভৃতি এলাকা দিয়ে নদী বাঁধ উপচে গ্রামে জল ঢুকবে। যদিও আমরা সব দিক থেকে প্রস্তুত আছি। বি

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.