জম্মু বিমানঘাঁটির টেকনিক্যাল এলাকায় আইইডি বিস্ফোরকের ঘটনায় গ্রেফতার ২ সন্দেহভাজন
দি নিউজ লায়ন; জম্মু বিমানঘাঁটির টেকনিক্যাল এলাকায় আইইডি বিস্ফোরকের ঘটনায় গ্রেফতার ২ সন্দেহভাজন। এখনও পর্যন্ত গোটা ঘটনায় জখম হয়েছেন ২ জন। ঘটনার তদন্তভার নিয়েছে NIA। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বায়ুসেনা। এদিন হঠাত বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানঘাঁটির টেকনিক্যাল এলাকা।
ড্রোন ব্যবহার করে আইইডি বিস্ফোরক পোঁতা হয় বলে সূত্রের খবর। রাত ১ টা বেজে ৪৫ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ। পাঁচ মিনিটের ব্যবধানেই ড্রোন উড়িয়ে আরও একটি বিস্ফোরণ ঘটে। বায়ুসেনার বিমানঘাঁটির কাছেই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বায়ুসেনার উচ্চ-পর্যায়ের তদন্তকারী টিম।

Post a Comment