বালিচক উড়ালপুল তৈরির কাজ পরিদর্শন করলেন হুমায়ুন কবীর - The News Lion

বালিচক উড়ালপুল তৈরির কাজ পরিদর্শন করলেন হুমায়ুন কবীর

 


দি নিউজ লায়ন;   শনিবার বালিচক উড়ালপুল পরিদর্শন করলেন রাজ্যের কারিগরি মন্ত্রী তথা ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর । এদিন ডেবরা বিধানসভা কার্যালয় থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বালিচক বাজারসংলগ্ন উড়ালপুল তৈরির কাজ পরিদর্শনে যান  রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর।তিনি উড়ালপুল এর বিভিন্ন বিষয় সম্বন্ধে খোঁজ-খবর নিলেন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। সেই সঙ্গে তিনি ঘুরে দেখলেন উড়ালপুল এলাকার পাশাপাশি জায়গাগুলি।


 এলাকার সাধারণ মানুষের সাথেও তিনি কথা বলেন। বালিচক এ উড়ালপুল টি তৈরি হলে ওই এলাকার পাশাপাশি পিংলা ,ময়না ,সবং ,নারায়ণগড় পটাশপুর এর মানুষ ও বিশেষভাবে উপকৃত হবেনএবং যানবাহন চলাচলে গতি আসবে। সেই সঙ্গে মানুষকে আর যানজটের কবলে পড়তে হবে না তাই বিষয়টি খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর। এদিন তার সাথে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি  কর্মাধ্যক্ষ প্রদীপ কর  সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.