রক্তাক্ত সাইকেল আরোহী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ - The News Lion

রক্তাক্ত সাইকেল আরোহী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার রাতে হাওড়ার বালির জি টি রোডে দুর্ঘটনায় যন্ত্রণায় কাতর সাইকেল আরোহী এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ। জানা গেছে, বালির দেশবন্ধু ক্লাবের সামনে জি টি রোডে বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখতে দেখেন গোলাবাড়ি থানার এস আই পীযুষ কান্তি রুদ্র। তিনি সে সময় বাড়ি ফিরছিলেন। 


তিনি বলেন, অনুমান করা হচ্ছে, জখম ব্যক্তি বেসরকারি বাসের চালক বা কন্ডাক্টর হবেন। স্ট্যান্ড থেকে সাইকেল নিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন। বালি দেশবন্ধু ক্লাবের কাছে ঘটনাটি ঘটে। কোনও লরি বা বাস ওনাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই সাইকেল আরোহীর দুটি পা মারাত্মকভাবে জখম হয়। 


উনি রাস্তার মাঝখানে পড়েছিলেন। আমি ওনাকে রাস্তার ধারে সরিয়ে এনে বালি থানাকে ফোন করি। খবর পেয়ে পুলিশের আরটি ভ্যান সেখানে আসে। তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.