হাওড়ায় এটিএম কাউন্টারে বাড়তি নজরদারি - The News Lion

হাওড়ায় এটিএম কাউন্টারে বাড়তি নজরদারি

 


দি নিউজ লায়ন;   হাওড়ায় এটিএম কাউন্টারে বাড়তি নজরদারি। রাজধানী দিল্লির পর কলকাতার তিনটি এটিএম থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজর এড়িয়ে প্রায় কয়েক লাখ টাকা লুঠ হয়েছিল বলে অভিযোগ। এটিএম না ভেঙেই ওই টাকা লুঠ হয়। সেই কারনেই রাতের শহরে এটিএম কাউন্টারগুলিতে বাড়তি নজরদারি শুরু করল পুলিশ


জানা যায়, একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাঙ্কের সার্ভার ও এটিএমের সংযোগ বিচ্ছিন্ন করেই ওই বিশাল অঙ্কের টাকা বের করে নেওয়া হয়। খোদ কলকাতায় এই অভিনব এটিএম জালিয়াতি নিয়ে নড়েচড়ে বসে গোয়েন্দা পুলিশ। জানা যায়, এটিএম থেকে টাকা তুলতে সাইবার জালিয়াতরা প্রথমে একটি যন্ত্রের সাহায্যে নিচ্ছে। এই যন্ত্রের সাহায্যে এটিএম থেকে টাকা বের করে নিচ্ছে চক্রটি। 


এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে হাওড়াতেও এটিএম'গুলোতে নজরদারি চালালো পুলিশ। হাওড়া থানা এলাকায় শহরের বিভিন্ন এটিএম কতটা সুরক্ষিত তা জানতে পুলিশ এদিন রাতে পথে নামে। এটিএম কাউন্টারে ঢুকে পুলিশ মেশিন ও ভল্ট পরীক্ষা করে দেখে। বিভিন্ন এটিএম কাউন্টার পরীক্ষা করে দেখে। সিসিটিভি বা অন্যান্য ব্যবস্থা যথাযথ রয়েছে কিনা তাও দেখা হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.