অবৈধভাবে বালি পাচারের অভিযোগে আটক ৮টি বালি বোঝাই লরি ও চালক - The News Lion

অবৈধভাবে বালি পাচারের অভিযোগে আটক ৮টি বালি বোঝাই লরি ও চালক

 


দি নিউজ লায়ন; অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযান চলছেই। পৃথক দুটি থানা এলাকায় পুলিস মোট ৮টি বালি বোঝাই লরি আটক করেছে। রবিবার রাতে ৪টি বালি বোঝাই লরি বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিস। লরিগুলির চালককে গ্রেপ্তার করা হয়েছে।


 পুলিস জানিয়েছে, লরিগুলি গলসির দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। উল্লাস মোড়ের কাছে লরিগুলিকে আটকানো হয়। চালকরা বালি ও লরির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। অবৈধভাবে খাদান থেকে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস।


অন্যদিকে, মেমারি থানার পুলিস ৪টি বালি বোঝাই লরি বাজেয়াপ্ত করেছে। ৩টি লরির চালক ও একটির খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, রবিবার ভোরে রসুলপুর ও দলুইবাজারের মাঝামাঝি জায়গায় নাকা চেকিংয়ের সময় লরিগুলিকে আটকানো হয়। চালকরা বালির চালান দেখাতে পারেনি বলে জানিয়েছে পুলিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.