নুসরতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারের দ্বারস্থ বিজেপি সাংসদ
দি নিউজ লায়ন; বৈবাহিক জীবন নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের। এবার বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখে নুসরতের বিষয়টিকে এথিক্স কমিটিতে পাঠানোর দাবি তুলেছেন।
জানা গিয়েছে, বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে গত ১৯ জুন স্পিকারকে একটি চিঠি লেখেন উত্তরপ্রদেশের বদায়ুনের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। চিঠির সঙ্গে নুসরতের লোকসভা প্রোফাইলও জুড়ে দেন তিনি। নুসরতের বিষয়টি অবৈধ এবং অনৈতিক আচরণের মধ্যে পড়ে বলেও মন্ত্য করেছেন তিনি। বিজেপি সাংসদ বলেছেন, তৃণমূল সাংসদে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া বিবৃতির সঙ্গে লোকসভায় শপথ নেওয়ার সময়ের বিষয়টি মিলছে না বলেও উল্লেখ করেছেন তিনি।
কেননা যেখানে স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। চিঠিতে মৌর্য অভিযোগ করেন, 'লোকসভায় শপথগ্রহণের সময়ও নিজেকে নুসরত জাহান রুহি জৈন বলে উল্লেখ করেছিলেন তৃণমূল সাংসদ।
তবে বৈবাহিক জীবন সম্পর্কে সম্প্রতি সংবাদমাধ্যমে নুসরত যে বিবৃতি দিয়েছেন, তার সঙ্গে মিল খাচ্ছে না আগের তথ্য।' বিজেপি সাংসদ আরও জানান, ২০১৯ সালের ২৫ জুন শাড়ি, সিঁদুর পরে হিন্দু নববধূর সাজে নুসরত লোকসভায় শপথ নিয়েছিলেন। তখন কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয় তাঁকে। সেই সময় সাংসদদের একটা বড় অংশকে পাশে পেয়েছিলেন তৃণমূল সাংসদ। এমনকি সংবাদমাধ্যমে দেখা গিয়েছে, তাঁর বিয়ের রিসেপশনে হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment