পায়রা ধরতে গিয়ে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার পুকুর থেকে - The News Lion

পায়রা ধরতে গিয়ে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার পুকুর থেকে

 


দি নিউজ লায়ন;   জয়নগরের বকুলতলা থানার অন্তর্গত বেলেদূর্গানগর গ্রাম পঞ্চায়েতের বুইচবাটি এলাকায় সমবয়সী বন্ধুদের সাথেই এক কিশোর বেরিয়ে ছিলো পায়রার খোঁজেl তারপর থেকে কোন হদিসই মিলছিলো না পাঁচ বছরের ইমদাদুল লস্করেরlঅবশেষে গ্রামেরই একটি পুকুর থেকে উদ্ধার হলো নিখোঁজ শিশুটির দেহlওই গ্রামের স্থানীয় বাসিন্দা সইদুল লস্করের পাঁচ বছরের ছেলে ইমদাদুল লস্কর পাড়ার অন্য বাচ্চাদের সাথে খেলতেl ইমদাদুলের আবার বাবা সইদুলের মতো পাখি ধরার শখ ছিলোl 


ফাঁকা মাঠের গাছে পায়রা বসে থাকতে দেখে শিশুদের দলটি সেদিকেই যায়lকিন্তু পাখি উড়ে যাওয়ায় সেই পায়রার খোঁজে তারা ধাওয়া করেl সবার পিছনে পড়ে যায় ইমদাদুলl কোনরকম ভাবেই পা পিছলে পড়ে যায় একটি পুকুরে l তার সাথে থাকা শিশুরা তা দেখলেও তারা ভয়ে বাড়িতে কাউকে কিছুই জানায়নিl এদিকে শিশুটি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে তার পরিবারl 


গ্রামবাসীরাও এলাকায় খোঁজার চেষ্টা করে না পেয়ে আশেপাশের এলাকায় মাইক নিয়ে প্রচার চালায়lছবি সম্বলিত পোস্টারও মারা হয়lস্থানীয় বকুলতলা থানায়ও খবর দেওয়া হয়l এরপর সোমবার পুলিশ ও গ্রামবাসীরা মিলে ওই এলাকায় গিয়ে নিখোঁজ শিশুর সঙ্গীদের নিয়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেl সেই খোঁজাখুঁজিতেই পুকুরের জল থেকে উদ্ধার হয় শিশুর মৃতদেহটি lপুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেl শিশুটির মৃত্যুর ঘটোনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছেl

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.