বাড়ি ফিরল খালনা অঞ্চলের ৮৭ টি বিজেপি পরিবার
দি নিউজ লায়ন; বিধায়কের উদ্যেগে বাড়ি ফিরল খালনা অঞ্চলের ৮৭ টি বিজেপি পরিবার। শুক্রবার আমতার বিধায়ক সুকান্ত পাল নিজে উপস্থিত থেকে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে দেন। এদিন ঘরে ফেরা বিজেপি কর্মীদের বক্তব্য বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের প্রলোভনে পা দিয়ে এলাকার মানুষকে ভুল বুঝিয়েছিলাম।
আর আমাদের এই ব্যাবহার এলাকার মানুষ ভালোভাবে মেনে না নেওয়ায় নির্বাচনের ফল প্রকাশের পরেই আতঙ্কে গ্রামছাড়া হয়েগিয়েছিলাম। এরপর আমরা বিধায়ক সুকান্ত পালের কাছে ঘরে ফেরার আবেদন করি এবং আজ তার উদ্যেগে ঘরে ফিরলাম। অন্যদিকে বিধায়ক সুকান্ত পাল জানান এইসব বিজেপি পরিবার নিজেদের ভুল বুঝতে পেরে গ্রামে ফেরার জন্য আমার কাছে আবেদন করেছিল।
আমি ওদের কথা দিয়েছিলাম। আজ সেই কথা রাখলাম। এদিন ঘরে ফেরা বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বিধায়ক সুকান্ত পাল জানান রাজনীতির মধ্যে হিংসা হানাহানি কাম্য নয়। উন্নয়নের নিরিখে রাজনীতি হওয়া উচিত।

Post a Comment