রাতের অন্ধকারে হনুমান মন্দির ও গ্রহরাজ মন্দিরে চুরি - The News Lion

রাতের অন্ধকারে হনুমান মন্দির ও গ্রহরাজ মন্দিরে চুরি


দি নিউজ লায়ন;   পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের বিলা গ্রামে রাতের অন্ধকারে হনুমান মন্দির ও গ্রহরাজ মন্দিরে চুরি।স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে এই  মন্দির দুটিতে তালা ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরেই সাথে সাথে খবর দেওয়া হয় মন্দির কমিটির সদস্যদের। 


খবর পেয়ে মন্দিরে আসেন মন্দির কমিটির সদস্যরা। তারা এসে দেখেন মন্দিরের তালা ভেঙ্গে দুষ্কৃতীরা মন্দিরে থাকা নগদ টাকা ও বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেছে । আনুমানিক লক্ষাধিক টাকা সহ খোয়া গিয়েছে বেশকিছু জিনিসপত্র এমনটাই জানা গিয়েছে মন্দির কমিটির সদস্যের তরফ থেকে।জানা গিয়েছে এর আগেওএকবার এই ধরনের চুরির ঘটনা ওই  মন্দিরে ঘটেছে।


তবে গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে  চন্দ্রকোনা রোডের বিলা গ্রামজুড়ে। ওই দুটি মন্দির কমিটির পক্ষ থেকে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশের কাছে গিয়ে দুটি মন্দির চুরির ঘটনার কথা লিখিতভাবে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.