করোনা আবহে এলাকায় রমরমিয়ে চলছে চোলাইয়ের কারবার
দি নিউজ লায়ন; করোনা আবহে এলাকায় রমরমিয়ে চলছে চোলাইয়ের কারবার । বাড়ির ঘটি বাটি বিক্রি করে ওই চোলাইয়ে বুঁদ হচ্ছেন এলাকার পুরুষ সমাজ , বলতে গেলেই গৃহবধূদের উপর চলছে অমানমিক অত্যাচার । এই অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে থানা ও প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন একদল আদিবাসি গৃহবধূ ।ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে শনিবার দিনভর অবৈধ মদের ঠেক ভাঙতে অভিযান চালানো শুরু হয়।
গ্রেপ্তার করা হয় এক কারবারিকে।এই ব্যাপারে মহকুমা পুলিশ বলেন , “এক অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাসি চালাতে গিয়ে উচ্ছেদ করে একটি অবৈধ মদের ঠেক । ওই কারবার চালনোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এক যুবক কে ।” কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের আদিবাসি কালিকাডাঙ্গার বেশির ভাগ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করেন । করোনা বিধি নিষেধের কারনে তারা কাজ হারিয়ে এখন বাড়িতেই রয়েছেন ।
একদিকে কাজ নেই তার উপর বাড়িতে বসে ওই সব মানুষ গুলো এখন চোলাইয়ের নেশাই বুঁদ হয়েছেন। স্বাভাবিক ভাবে বাড়িতে যে টুকু সঞ্চয় ছিল ইতিমধ্যে তা শেষ হয়ে যাওয়ায় , বাড়ির যে টুকু সম্পদ আছে তাও বিক্রি করে দিয়ে মদের ঠেকে হাজির হচ্ছে তারা ।ওই কাজে বারন করতে গেলেই গৃহবধূদের কপালে জুটছে অশেষ লাঞ্চনা এমন কি মারধোর ।
এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে মহিলারা এক জোট হয়ে থানায় উপস্থিত হয়ে ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ জমা করেন । এই ব্যপারে গৃহবধূ প্রভাতী মুরমু ,রেবতী মুরমুরা বলেন ,” টাকার অভাবে বাড়িতে যা কিছু আছে তা বিক্রি করে কিংবা বন্ধক দিয়ে মদ খাচ্ছে । এই নিয়ে কিছু বলতে গেলে মারধোর করছে ।বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ।” এই রকম এক অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ ওই গ্রামে তল্লাসি চালাই ও একের পর এক অবৈধ মদের ঠেক উচ্ছেদ করে ।গ্রেপ্তার করা হয় এক কারবারিকেও।
Post a Comment