দীর্ঘদিন পর করোনা সংক্রমণ রিপোর্ট শূন্য হলো মালদায় - The News Lion

দীর্ঘদিন পর করোনা সংক্রমণ রিপোর্ট শূন্য হলো মালদায়

 


দি নিউজ লায়ন;   করোনামুক্ত মালদা। দীর্ঘদিন পর করোনা সংক্রমণ রিপোর্ট শূন্য হলো মালদায় । গত ২৪ ঘন্টায় ৭০ জন রোগী করোনা পরীক্ষা করেছিল মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। যাদের মধ্যে একজনেরও করোণা সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসে নি । এরফলে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মেডিকেল কলেজ  কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর।  


রবিবার ও সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার ওপরে  অ্যান্টিজেন ও আর্টিফিশিয়াল টেস্ট করা হয়েছিল ৭০ জন রোগীর। তাদের মধ্যে কারো করোনা রিপোর্ট পজিটিভ হয় নি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে সচেতন এখনো থাকতে হবে জেলাবাসীকে এমনই বার্তা দিয়েছে মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: শৈবাল ব্যানার্জি।


 সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা বিভাগের তিন জন রোগীর চিকিৎসা চলছে। গত ২৪ ঘন্টায় ৭০ জনের করোনার পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে একজনের ও করোনা পজিটিভ রিপোর্টা আসে নি। তাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছে জেলাবাসী। তবে এখনো জেলাবাসীকে সচেতন থাকতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.