গঙ্গায় ভরা কোটাল দেখতে মানুষের ভীড় - The News Lion

গঙ্গায় ভরা কোটাল দেখতে মানুষের ভীড়




দি মিউজ লায়ন ; গঙ্গায় বড়ো বান আসার আগাম সতর্কতা ছিল। গঙ্গার তীরবর্তী মানুষজনকে সতর্ক করা হয়েছিল প্রশাসনের তরফ থেকেও। শনিবার বেলা ১১-১০ মিনিট নাগাদ বান আছড়ে পড়ল গঙ্গার ঘাটে। এদিন বেলুড় জগন্নাথ ঘাটে ভরা কোটালের বান দেখতে ভীড় জমিয়েছিলেন বহু উৎসাহী মানুষ। এদিন বান আছড়ে পড়ে গঙ্গার ঘাটে। গঙ্গার জলস্তর সামান্য বেড়ে যায়।


 অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে রাখেন। ছেলে থেকে বুড়ো সকলের আশা ছিল কোটালের মস্ত বান দেখতে পাবেন তাঁরা। কিন্তু অন্যান্য পূর্ণিমা অমাবস্যার মতোই সাধারণ বান এসে নদীর ঘাট ধুয়ে দিয়ে যায় সেই বানের জল। তাতেই বেজায় আনন্দে মাতলেন বাড়ির মহিলা থেকে ছেলে বুড়োর দল। এদিন ঠিক ১১-১০ মিনিটে হাওড়ার দিক থেকে এসে বেলুড়ের ঘাটে ধাক্কা দেয় কোটালের বান। 


সাবধানতা নেওয়া হলেও কিছুই ক্ষয়ক্ষতি হয়নি সামান্য উচ্চতার বানে। এদিন গঙ্গায় বান দেখতে আসা স্থানীয় বাসিন্দা পূজা চৌধুরী বলেন, বান কিভাবে আসে তাই দেখতে এসেছি। প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যার সময় এই ধরনের বান আসে। এখানকার বহু স্থানীয় বাসিন্দারাই বান দেখতে আসেন। তবে, অন্যান্য বারের মতো এবারে বেশি বড়ো বান আসেনি। তবে, বান দেখতে আসা খুদে ছাত্রী অংশিকা চৌধুরী জানায়, বান এসেছিল। এর আগেও সে বান দেখেছে। বান দেখে তার একটুও ভয় হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.