বালিতে শ্রমজীবী ক্যান্টিন
দি নিউজ লায়ন ; হাওড়ার বালিতে চালু হল শ্রমজীবী ক্যান্টিন। লকডাউনের শুরু থেকেই কোভিড রোগীদের জন্য কোভিড ক্যান্টিন চালু করেছিল রেড ভলান্টিয়াররা। প্রতিদিন প্রায় একশজনকে ৩০ টাকার বিনিময়ে খাবার সরবরাহ করা হচ্ছিল এই কোভিড ক্যান্টিন থেকে। এবার সেই কোভিড ক্যান্টিনকেই পতিত পাবন পাঠক শ্রমজীবী ক্যান্টিনে উন্নীত করা হল। শুক্রবার থেকে এই শ্রমজীবী ক্যান্টিন শুরু হলো।
এবার বালির শ্রমজীবী ক্যান্টিন থেকে মাত্র ২০ টাকায় মিলছে দুপুরের খাবার। শুক্রবার ২৫১ জন শ্রমজীবী মানুষকে দেওয়া হয় দুপুরের খাবার। প্রতিদিন আগাম কুপন কেটে খাবার সংগ্রহ করতে হবে শ্রমজীবী ক্যান্টিন থেকে জানিয়েছেন রেড ভলান্টিয়ার ও স্থানীয় সিপিএম নেতৃত্ব।

Post a Comment