সুন্দরবনে শুরু ম্যানগ্রোভ রোপণ কর্মসূচী
দি নিউজ লায়ন ; দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ এবং বাসন্তী ব্লকে শুরু হল ম্যানগ্রোভ রোপণ কর্মসূচী ও রোজগার দিবস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।বাসন্তী ব্লকের রামচন্দ্র খালির শিকারী পাড়ার হোগল নদীর চরে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করে জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল,ক্যানিং মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা,বাসন্তী বিডিও সৌগত সাহা,আইসি আব্দুল রোব খান।
পাশাপাশি এই ১০০ দিনের কাজের মাধ্যমে অসহায় মানুষগুলি কে রোজগারের পথ করে দেওয়া।গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে সুন্দরবনের নদী বাঁধ ভেঙে নোনা জল ঢুকে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম।তবে যেখানে যেখানে ম্যানগ্রোভ গাছ ছিল সেই সব জায়গায় নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি।ফলে নদী বাঁধ যাতে সংরিক্ষত থাকে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয় তারই জন্য এই অভিনব উদ্যোগ।
ক্যানিং-১ বিডিও শুভঙ্কর দাস বলেন নদী বাঁধ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বেশি করে ম্যানগ্রোভ চারা রোপণ করতে হবে।গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় সুন্দরবনের বিভিন্ন এলাকায়।তাই নদী বাঁধ রক্ষার্থে সকলকে এগিয়ে এসে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করতে হবে।জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাসন্তী ব্লকের নদীর চর গুলিতে ম্যানগ্রোভ রোপণ কর্মসূচী শুরু হল।সোনাখালি শিকারি পাড়ার হোগল নদীর চরে বিভিন্ন প্রজাতির ৫০০ টি ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হয়।

Post a Comment