তৃণমূলের 'খেলা হবে' কর্মসূচি সূচনা করলেন জুন মালিয়া - The News Lion

তৃণমূলের 'খেলা হবে' কর্মসূচি সূচনা করলেন জুন মালিয়া




দি নিউজ লায়ন ; শালবনির পিড়াকাটাতে  তৃণমূলের খেলা  হবে কর্মসূচিতে ফুটবল ,মাস্ক ও স্যানিটাইজার শতাধিক ক্লাবের হাতে তুলে দিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ।মঙ্গলবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের পিড়াকাটা তে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলা হবে কর্মসূচির তিনি সূচনা করেন ।


ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেপাল সিংহ, সঞ্জীবন দাস ,তৃণমূল যুব কংগ্রেসের নেতা সন্দীপ সিংহ সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে এলাকার শতাধিক ক্লাবের হাতে ফুটবল ,মাস্ক ও স্যানিটাইজার  তুলে দেন বিধায়ক জুন মালিয়া । তিনি প্রতিটি ক্লাব কে মানুষের পাশে থাকার জন্য আহবান জানান ।সেই সঙ্গে এলাকার ছেলে ওমেয়েদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করার তিনি আহ্বান জানান। 


তবে করোনা পরিস্থিতির জন্য সমস্ত কর্মসূচী রাজ্য সরকারের বিধি-নিষেধ মেনে তিনি পালন করার আহ্বান জানান।  তিনি মানুষকে করোনা নিয়ে সচেতন করার ও যাদের মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দেওয়ার জন্য ক্লাব গুলির সদস্যদের  আহ্বান জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.