ভারতের 'বিকৃত মানচিত্র কাণ্ডে টুইটারের ম্যানেজিং ডিরেক্টর আটক
দি নিউজ লায়ন; ভারতের 'বিকৃত মানচিত্র কাণ্ডে টুইটারের ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী আটক। ভারতীয় দন্ডবিধির ৫০৫(২) নম্বর ধারা ও আইটি অ্যাক্টের ৭৪ নম্বর ধারায় FIR দায়ের করেন বুলন্দশহরে বজরং দলের নেতা। আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ আটক করা হয়েছে তাঁকে।
ভারতের ম্যাপকে বিকৃত করে দেখানো হয়েছে টুইটার প্লাটফর্মে, এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নয়া বিতর্ক। কোম্পানির ওয়েবসাইটে Tweeplife শীর্ষক একটি পেজ। মূলত তারই কেরিয়ার সেকশনে যে ম্যাপটি ব্যবহার করা হয়েছে সেখানে লাদাখ, জম্মু, কাশ্মীরের অংশগুলিকে আলাদা করে দেখানো হয়েছে।
সোমবার টুইটারের ‘Tweep Life’ বিভাগে ভারতের এই মানচিত্র ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দেয়। 'বিকৃত ম্যাপ'কে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। আর এরপর ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আটক হলেন টুইটারের ম্যানেজিং ডিরেক্টর।

Post a Comment