ফের অক্সিজেন সিলিন্ডার উদ্ধার মেমারিতে - The News Lion

ফের অক্সিজেন সিলিন্ডার উদ্ধার মেমারিতে

 


দি নিউজ লায়ন;   ফের অক্সিজেন সিলিন্ডার উদ্ধার পূর্ব বর্ধমানের মেমারিতে। কয়েকদিন আগে অবৈধভাবে সিলেন্ডার মজুত রাখার অভিযোগে দীপঙ্কর দত্ত নামে এক ব্যাক্তিকে মেমারি থানার পুলিস গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। 


পুলিশী হেফাজতে অবস্থায় অভিযুক্ত দীপঙ্কর দত্তকে সঙ্গে নিয়ে এদিন মেমারী থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে ফের অভিযান চালায় পুলিশ। এদিনের অভিযানে অন্য একটি গোডাউন থেকে ৪৭ টি অক্সিজেন সিলিণ্ডার উদ্ধার হয়। উদ্ধার হওয়া অক্সিজেন সিলিণ্ডার গুলিকে জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.