প্রকাশ্যে এক গৃহবধূর উপর হামলা চালাল তিন দুস্কৃতি - The News Lion

প্রকাশ্যে এক গৃহবধূর উপর হামলা চালাল তিন দুস্কৃতি

 


দি নিউজ লায়ন;   বাইকে করে এসে প্রকাশ্যে এক গৃহবধূর উপর হামলা চালাল তিন দুস্কৃতি। ব্লেড দিয়ে তার হাতে আঘাত করে চম্পট দেয় তিন দুস্কৃতি।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাবরা থানার বানীপুরের ইতনা বাজার এলাকায়।ছিনতাই না পুরনো কোন আক্রোশে ঐ মহিলার উপর হামলা চালিয়েছে তিন দুস্কৃতি,তা নিয়ে ধোয়াশা তৈরী হয়েছে।আক্রান্ত ঐ গৃহবধূকে হাবরা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে।আক্রান্ত গৃহবধু হাবরা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।পুলিশ জানিয়েছে পুরনো কোন আক্রোশ থেকেই ঘটনা ঘটতে পারে।তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।


  স্থানীয় এবং পুলিশ সিত্রে জানা গেছে মঙ্গলবার রাতে হাবরার বানীপুরের ইতনা বাজারের মুদিখানার দোকানে জিনিস কিনতে এসেছিলেন।অভিযোগ ঐ সময় একটা বাইকে করে তিন যুবক আসে।বাইকে থাকা যুবক ইশারায় ঐ গৃহবধূকে কিছু বলেন।প্রত্যুত্তরে কিছু বলতে না বলতেই ঐ গৃহবধূর হাতে ব্লেড দিয়ে আঘাত করে।রক্তাক্ত অবস্থায় আক্রান্ত মহিলা চিতকার করতেই বাইক নিয়ে চম্পট দেয় তিন দুস্কৃতি। আক্রান্ত মহিলাকে নিয়ে যাওয়া হয় হাবরা হাসপাতালে।  প্রাথমিক চিকিৎসার পরেই আক্রান্ত গৃহবধু হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আক্রান্তের স্বামী উৎপল দত্ত বলেন জখম অবস্থায় তার স্ত্রী সাহায্যের জন্য চিতকার করলেও কেউ এগিয়ে আসেন নি।


হাবরা থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.