এবার কল্যাণীতেও মিললো ব্লাক ফাঙ্গাসের হদিশ - The News Lion

এবার কল্যাণীতেও মিললো ব্লাক ফাঙ্গাসের হদিশ

 


দি নিউজ লায়ন;  কল্যাণীতে মিললো এবার মিউকর মাইকোসিসের হদিশ। মঙ্গলবার বছর ৫৬-র বেচারাম দাস নামে এক ব্যক্তিকে কল্যাণীর জেএনএম হাসপাতালের আউটডোর নিয়ে আসেন পরিবারের লোকজন। সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে বুধবার হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যায়, তিনি কোভিড পজিটিভ। চিকিতসার পর নানা উপসর্গ দেখে ডাক্তাররা জানতে পারেন তিনি ব্লাক ফাঙ্গাসেও আক্রান্ত হয়েছেন।


 তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর জন্য তিন সদস্যের বিশেষ মেডিকেল টিম তৈরি করেছেন।  হাসপাতালের সুপার অভিজিত মুখার্জি জানিয়েছেন, জেএনএম হাসপাতালেই ওই রোগীর অপারেশনের ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে। যদি তা সম্ভব না হয় তবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।আক্রান্তের স্ত্রী বেবী দাস জানান, চোখে ও দাঁতের যন্ত্রণা নিয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তাররা জানান তিনি কোভিডে আক্রান্ত।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.