ঝাড়গ্রামে বিনামূল্যের সবজি বাজারের উদ্বোধন করলেন বিরবাহা হাঁসদা - The News Lion

ঝাড়গ্রামে বিনামূল্যের সবজি বাজারের উদ্বোধন করলেন বিরবাহা হাঁসদা

 


দি নিউজ লায়ন;   ঝাড়গ্রামে বিনামূল্যের সবজি বাজারের উদ্বোধন করলেন বিরবাহা হাঁসদা। করোনা পরিস্থিতির কার্যত লকডাউন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।তাই বহু মানুষ অসহায় হয়ে পড়েছেন।আর সেই কারনেই ঝাড়গ্রাম পৌরসভার ৬  নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে সাবিত্রী সিনেমা হল প্রাঙ্গণে সাতদিনের জন্য বিনামূল্যের সবজি বাজার  চালু করা হয়েছে। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিনামূল্যের সবজি বাজার।ওই  সবজি বাজারের উদ্বোধন করে দরিদ্র মানুষের হাতে বিভিন্ন সবজি তুলে দেন রাজ্য সরকারের বন দপ্তরের প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রাম এর বিধায়ক বিরবাহা হাঁসদা।


 তিনি সবজি বাজারের উদ্বোধন করে বলেন মানুষের পাশে থাকার জন্য এই উদ্যোগ। মানুষের পাশে থাকতে পারলে ভালো হয় ।তাই তৃণমূলের কর্মীরা বিনামূল্যের যে সবজি বাজারে আয়োজন করেছে সেই উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যের সবজি বাজার চালু হওয়ায় খুশি ওই এলাকার দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.