ভোট প্রকাশের পর, রোষানলে নদিয়ার হাঁসখালির এক তৃণমূল কর্মী - The News Lion

ভোট প্রকাশের পর, রোষানলে নদিয়ার হাঁসখালির এক তৃণমূল কর্মী

 


দি নিউজ লায়ন;  রবিবার ভোট গণনার একেবারে শেষের দিকে  বিকেল সাড়ে চারটে নাগাদ,নদিয়ার হাঁসখালি থানার হাঁসখালি মাঠ পাড়ার বাসিন্দা, 36 বছর বয়সী নাসির উদ্দিন মন্ডল নিজের বাড়িতে টিভিতে ভোটের খবর দেখছিলেন। হঠাৎই কিছু দুষ্কৃতী তাকে ডেকে নিয়ে বাড়ির পেছনে এলোপাথাড়ি বড় লম্বাদা , হেঁসো, লোহার রড দিয়ে আঘাত করতে থাকে, এমনটাই দাবি করেন প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন মন্ডলের ভাইপো শফিকুল মন্ডল।


 তিনি জানান তার কাকা নাসির উদ্দিন মন্ডল দীর্ঘদিনের তৃণমূলের সক্রিয় কর্মী, এই কৃষ্ণগঞ্জ বিধানসভায় তৃণমূল প্রার্থী ডঃ তাপস মন্ডলের হয়ে ভোট প্রচার করেন, তিনি হেরে গিয়ে বিজেপি প্রার্থী আশীষ কুমার বিশ্বাস জয় লাভের উচ্ছ্বাসে ওই এলাকারই বিজেপি আশ্রিত রমজান আলী মন্ডল ও তার ভাই জাকির আলী মন্ডল সহ প্রায় দশ বারোজনের একটি সশস্ত্র বাহিনী আক্রমণ করে তাঁর কাকাকে। এবং এই মর্মে হাঁসখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

 

এর পর অপর এক ভাইপো  ইমরান মন্ডল বলেন কাকাকে প্রথমে বগুলা হাসপাতালে তার পরবর্তীতে কৃষ্ণনগর এবং বর্তমানে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, এখনো তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। ঘটনার জন্য এখনো পর্যন্ত কেউ গ্রেফতার করতে পারিনি বলে জানা যায়।  তবে পরিবারের অপর সদস্যদের, দাবি দুষ্কৃতীরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এখনো শাসিয়ে বেড়াচ্ছে ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.