তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ - The News Lion

তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ

 


দি নিউজ লায়ন;   তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পোলঘাট  পঞ্চায়েতের উত্তর চক  জগদলে.এলাকায় বোমাবাজি করার পাশাপাশি ঘটনায় আক্রান্ত বেশ কয়েকজন তৃণমুল কর্মী। মেরে তাদের মাথা ফাটানোর অভিযোগ। ঘটনার পর গ্রামবাসীরা রুখে দাঁড়ালে বাড়ি ছেড়ে পালিয়ে যায় বিজেপি নেতা ও কর্মীরা। 


তল্লাশি চালিয়ে এলাকার বিজেপি নেতাদের বাড়ি থেকে উদ্ধার বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। বোম স্কোয়াড এলে বোমগুলি উদ্ধার করা হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে এলাকার বাসিন্দারা আতঙ্কে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন আক্রান্তরা। তারা এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.