ঝাড়গ্রামের জারুলিয়া এলাকায় একটি হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া অঞ্চলের জারুলিয়া গ্রামের মাঠে একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফোন করে বনদপ্তর কে বিষয়টি জানায়। হাতির মৃত্যুর খবর পেয়ে বনদপ্তর এর আধিকারিকরা ঘটনাস্থলে যায়।বন দফতরের প্রাথমিক অনুমান বিদ্যুৎপৃষ্ট হয়ে মাঠে হাতিটি মারা গিয়েছে।
রবিবার মৃত হাতিটির ময়না তদন্ত করা হবে। মৃত হাতিটির ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে ঠিক কি কারণে ওই হাতিটির মৃত্যু হয়েছে। ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে হাতির দলতাণ্ডব চালাচ্ছে তা সত্ত্বেও ওই এলাকার গ্রামবাসীরা হাতিকে যথেষ্ঠ ভালোবাসে।জঙ্গল মহলের মানুষ হাতি কে দেবতা হিসাবে পুজো করে।তাই ওই হাতিটির মৃত্যু হয়েছে শুনে বহু মানুষ মৃত হাতি টি কে দেখতে ও তাকে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষ ভিড় জমায়।
অনেকেই ফুলের মালা পরিয়ে ধূপ জ্বালিয়ে হাতিটিকে প্রণাম করে শেষ শ্রদ্ধা জানায়। যার ফলে হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জারুলিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন দফতরের পক্ষ থেকে কি কারনে ওই হাতিটির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত করা হবে বলে জানানো হয়।

Post a Comment