তাজা বোমা উদ্ধার - The News Lion

তাজা বোমা উদ্ধার

 


দি নিউজ লায়ন;  বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনার আগের দিন তাজা বোমা উদ্ধার হল খেয়াদহ ২ নম্বর অঞ্চলের রানাভুতিয়া এলাকায় ৷ আর এই বোমা বন হুগলি তে নিষ্ক্রিয় করতে গিয়েই আহত হয় দুই জন সি আই ডি এর কর্মী, একজন অফিসার, একজন কনস্টেবল.,এদের মধ্যে এ এস আই জয়ন্ত বল  পিয়ারলেসে নিয়ে যাওয়ার সময় মারা যায়. আর একজনঅরবিন্দ সাহা চিকিৎসাধীন., অভিযোগ, এরা নিষ্ক্রিয় করার সময় বিশেষ পোশাক পড়ে ছিলেন না কেউ. এদিকে জানা গিয়েছে,রাতের অন্ধকারে গোটা এলাকা লোড শেডিং করে বোমা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ৷


 বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা তাড়া করলে রাস্তাতেই বোমার ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা ৷ খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷ রাতেই খবর পেয়ে নরেন্দ্রপুর আইসি সুখময় চক্রবর্তীর ও বারুইপুর পুলিশ জেলার DSP সুপ্রভাত চক্রবর্তীর নেতৄত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ৷ উদ্ধার করা হয় বোমাগুলি ৷


 রাতেই খবর দেওয়া হয়েছিল বোমস্কোয়াডে.রাত থেকেই এলাকায় পুলিশ পোস্টিং করা হয়েছে ৷ বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ৷ আতঙ্কে কোনোকিছুই বলতে রাজী নন এলাকার বাসিন্দারা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৄণমুলের সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল জানিয়েছেন, ভোটের দিন ঘোষনার পর থেকেই এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে বিজেপি ৷ একাধিকবার তৄণমুলের কর্মী ও সমর্থকদের মারধোরও করা হয়েছে বলে তার অভিযোগ ৷ তার পাল্টা অভিযোগ নির্বাচনের ফলাফল ঘোষনার পর এলাকায় সন্ত্রাস কায়েম করতেই এই কাজ রাতের অন্ধকারে করছে বিজেপি ৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.