দাসপুরে ভাই কে খুনের অভিযোগে গ্রেফতার দাদা ও বৌদি
দি নিউজ লায়ন; দাসপুরে ভাই কে খুনের অভিযোগ উঠলো দাদা ও বৌদির বিরুদ্ধে,আটক দাদা ও বৌদি,ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বাঁকিবাজার এলাকায়। মৃতের নাম রঞ্জিত মান্না (৩২) । তার বাড়ি দাসপুর থানার বাঁকি বাজার এলাকায় । অভিযুক্ত তাঁর দাদা বিশ্বজিৎ মান্না ও বৌদি রীনা মান্না । দাসপুর থানার পুলিশ তাদের আটক করেছে।
মৃতের বাবা বিধান মান্না জানান , টাকা পয়সা লেনদেন নিয়ে দু ভাইয়ের মধ্যে গোলমাল ছিল। মৃত মধ্যপ্রদেশের সালাত এ সোনার কাজ করতেন । সম্প্রতি ফিরে এসে হোম কোয়ারেন্টাইন এ ছিলেন। তাঁর স্ত্রী বন্দিতা মান্না তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি তে আছেন। শুক্রবার সকালে রঞ্জিত মান্না কে ঝুলন্ত অবস্থায় বাড়ির মধ্যে দেখতে পায় তার ছোট ভাই দীপক মান্না।রঞ্জিত মান্নার বাবা বিধান মান্না অভিযোগ করে বলেন তার বড় ছেলে বিশ্বাজিত মান্না ও তার স্ত্রী রীনা মান্না আমার সেজ ছেলে রঞ্জিত কে চেলা কাঠ দিয়ে পিটিয়ে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে।দাদার হাতে ভাই খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দাসপুর থানার বাঁকি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঐ গ্রামে গিয়ে রঞ্জিত মান্না র মৃত দেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতাল এর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে অভিযুক্ত বিশ্বজিৎ মান্না ও তার স্ত্রী রীনা মান্না কে আটক করে দাসপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment