মোহনপুরে ২০টি তাজা বোমা উদ্ধার
দি নিউজ লায়ন; আবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের মোহনপুরে বি.জে.পি সমর্থকদের বাড়িসংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার করলো মোহনপুর থানার পুলিশ।বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ মোহনপুর ব্লকের শিয়ালসাই অঞ্চলের আঁতলা এলাকার ঈদগাঁ সংলগ্ন স্থানে বি.জে.পি নেতা সেখ কালোর বাড়ি পার্শ্ববর্তী জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ২০টার বেশি তাজা বোমা উদ্ধার করে। শুক্রবার বোম ডিসপোজাল ইউনিট ঐ স্থানে উপস্থিত হয়ে বোমা গুলিকে নিস্ক্রিয় করে।
উদ্ধার হওয়া বোমা গুলি খুব সক্রিয় ছিল।এর ফলে স্থানীয় এলাকায় গত কয়েক দিনে প্রায় ১৫০টির ও বেশি বোমা উদ্ধার হলো বলে স্থানীয় অধিবাসী ও জেলা তৃণমূলের অন্যতম নেতৃত্ব প্রদীপ কুমার পাত্র জানিয়েছেন । এলাকার সাধারণ মানুষের মানুষের দাবি মতো দুস্কৃতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র।তিনি বলেন দাঁতন কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় লাভ করলে তৃণমূল কর্মীদের উপর হামলা করার জন্য বিজেপি নেতারা ওই বোমা মজুত করেছিল।
কিন্তু দাঁতন বিধানসভা কেন্দ্রের মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে প্রত্যাখ্যান করে তৃণমূলের প্রার্থী বিক্রম প্রধান কে ভোট দিয়ে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত করেছেন। তাই যারা এলাকায় অশান্তি বাঁধানোর জন্য শক্তিশালী তাজা বোমা গুলি মজুত করেছিল সেই বিজেপি নেতাদের তিনি দ্রুত গ্রেফতার করার দাবি জানান।তবে তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করেছে ওই এলাকার বিজেপি নেতারা।তবে মোহনপুর থানার পুলিশ বোমা উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment