ঈদে নতুন পোশাক দিতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী তৃতীয় শ্রেণীর এক ছাত্রী - The News Lion

ঈদে নতুন পোশাক দিতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী তৃতীয় শ্রেণীর এক ছাত্রী

 


দি নিউজ লায়ন; ঈদের দিন বাবার কাছে আবদার করেছিল নতুন পোশাকের।  কিন্তু গরিব বাবার পক্ষে নতুন পোশাক কিনে দেওয়া সম্ভব হয় নি। আর যার কারণে পরিবারের প্রতি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী।  পরিবারের একমাত্র মেয়ের ঈদের দিন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের ফুলবাগ এলাকায়। ঘটনার পর ওই নাবালিকা ছাত্রীর অচৈতন্য অবস্থায় ঝুলন্ত দেহ পরিবারের লোকেরা তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। 


কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই নাবালিকার মৃত্যুর কথা জানিয়ে দেন। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম ইস্মাতুন  খাতুন (১০) । সে স্থানীয় প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণীতে পাঠরতা ছিলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.