করোনা আক্রান্তের পাশে থাকার ও মানুষকে সচেতন করার আহ্বান জানালেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

করোনা আক্রান্তের পাশে থাকার ও মানুষকে সচেতন করার আহ্বান জানালেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়ন;  শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের ভীমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজ্যের নবনিযুক্ত ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো কে সংবর্ধনা জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, তার সহধর্মিনী তথা জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা সনত  মাহাতো সহ আরো অনেকে। 


ওই সংবর্ধনা সভার অনুষ্ঠানে রাজ্যের নবনিযুক্ত প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বলেন এখন আমাদের প্রথম কাজ হবে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। সারা রাজ্য জুড়ে করোণা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ছে।তাই তিনি দলীয় কর্মীদের বলেন এখন কোন উৎসব অনুষ্ঠান করার সময় নয় ।এখন করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে হবে ,করোনা নিয়ে মানুষকে সচেতন করতে হবে। সেই সঙ্গে তিনি বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই তিনি দলীয় কর্মীদের বলেন করোনা আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে ।সেইসঙ্গে করোনা নিয়ে মানুষকে সচেতন করতে হবে।তিনি সকল কে মুখে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.