নদিয়া জেলা জুড়ে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত - The News Lion

নদিয়া জেলা জুড়ে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত

 


দি নিউজ লায়ন; গরমের পারদ সামান্য বাড়তে বাড়তেই, বদল ঘটল আবহাওয়ার। সেদ্ধ হওয়া গরমের মাঝেও, স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা ঘোষণা করেছিল আবহাওয়া দপ্তর। আর ঠিক সেই কথা মতোই আজ সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। মেঘাচ্ছন্ন আকাশ। বেলা ১০ টা বাজতেই শুরু হয়ে গেল বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত।


 রাস্তাঘাট জনশূন্য। নদিয়া জেলাগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে বর্জ্য বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত। গরমে হাঁসফাঁস করতে থাকা নদিয়াবাসী এবার ভিজবে বৃষ্টিতে। ধীরে ধীরে আরও আবছা হতে শুরু করেছে এবং দমকা বাতাস বইতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.